শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ট্রেন লাইনচ্যুত: সারা দেশের সঙ্গে বন্ধ সিলেটের রেলযোগাযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

খলিলুর রহমান বলেন, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। কখন নাগাদ এই রেলযোগাযোগ স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সিলেট রেলওয়ে স্টেশন।

সিলেট রেলস্টেশন সূত্র জানায়, তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে দিবাগত রাত আড়াইটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের মেকানিক ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়।

এদিকে, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টিই রেললাইনের পাশে পড়ে গেছে। ফলে এই বগিগুলো থেকে তেল ছড়িয়ে পড়তে থাকে।

খবর পেয়ে স্থানীয় লোকজন গত রাত থেকেই হাঁড়ি-পাতিল, বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা তেল সংগ্রহ করতে থাকেন। তেল ছড়িয়ে পড়া থেকে দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে রাত ২টা থেকে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ পাহারা বসিয়েছে। দুর্ঘটনার কারণে গতকাল রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ