মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বেড়েই চলছে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বেড়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায়।

জানা যায়, গত দু’মাসে সমুদ্রসীমা লঙ্ঘন করায় কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন উপকূল এলাকা থেকে চারটি ফিশিং ট্রলারসহ ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছে। তারা এ দেশের জলসীমানায় মাছ ধরতে এসেছিল।

কোস্টগার্ড জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এ দেশের জলসীমানায় ধরা পড়া বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ।

এদিকে ভারতীয় জেলেরা অবৈধভাবে এসে অবাধে মাছ শিকার করে নিয়ে যাওয়ায় সমুদ্রে মাছ পাচ্ছেন না দুবলার চরের গভীর সমুদ্রগামী জেলেরা। শূন্য পড়ে রয়েছে দুবলার চরের শত শত শুঁটকি তৈরির মাচা। কেনাবেচা কমে গেছে চরের আলোরকোলের দোকানপাটেও।

স্থানীয়দের অভিযোগ, সারা বছরই ভারতীয় জেলে ও ট্রলারের অনুপ্রবেশ ঘটে থাকে। তবে শীত মৌসুমে তাদের আনাগোনা কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় তারা মাছ শিকারের পাশাপাশি দেশি জেলেদের ওপর হামলা, মারধর ও লুটপাটও চালায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ২৯ জানুয়ারি দুপুরে কোস্টগার্ড সদস্যদের অভিযানে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় এফবি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামের দুটি ট্রলারসহ ২৮ ভারতীয় নাগরিক ধরা পড়ে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো বলেন, এর আগে ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ 'এফ বি মা শিবানী' ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ একটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ