মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুদ্ধবিমান এফ-১৬ উন্নত করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এফ-১৬ ব্লক ৩০ বিমানের অবকাঠামোগত উন্নতি অব্যাহত রয়েছে। এই প্রকল্পে, প্রতি বিমানে এক হাজার দুই শ’ থেকে এক হাজার পাঁচ শ’ কাঠামোগত উপাদান নতুন করে তৈরি, সংস্কার ও প্রতিস্থাপনের কাজ করা হবে। প্রয়োজনে পুরো অবকাঠামোর পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প দফতরের (এসএসবি) প্রধান ইসমাইল দেমির।

দেমির এক টুইট বার্তায় জানান, তুসাশ ইঞ্জিন ইন্ডাস্ট্রিজের (টিইআই) তত্ত্বাবধানে এই প্রকল্পের মাধ্যমে তুরস্কের সামরিক বাহিনী এফ-১৬ যুদ্ধবিমানের কার্যক্ষমতা বাড়িয়ে আট হাজার ঘণ্টা থেকে ১২ হাজার ঘণ্টায় নিয়ে যাওয়া হবে।

এছাড়া, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) ও এসএসবির যৌথ অংশীদারিত্বের মাধ্যমে তুরস্ক টিএফ-এক্স ন্যাশনাল কমবেট এয়ারক্রাফট (এমএমইউ) প্রকল্প চালিয়ে আসছে, যার মাধ্যমে ২০২৯ সালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন দিয়ে প্রথম বিমান উড্ডয়নের প্রস্তুতি নেয়া হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ