মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

শায়খ আহমাদুল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ করোনা আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে স্থানান্তর করে  ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর শারীরিক অবস্থা বেশ অস্থিতিশীল। পরিস্থিতি কিছুটা অবনতি হলে তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি।’

এর আগে গতকাল তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি বিরামহীনভাবে কাজ করেছেন। গতকাল তিনি নাটোরে পূর্বনির্ধারিত একটি মাহফিলে আলোচনা করেন। মাহফিল চলাকালে তিনি অসুস্থতা বোধ করেন। নাটোর থেকে ফেরার পথে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩টায় তাকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।’

পেজে আরো বলা হয়, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে কোভিড-১৯ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ