মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় আবারো বন্ধ হতে পারে সৌদি আরবের সব মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য আবারো বন্ধ করা হতে পারে দেশটির সব মসজিদ।

গতকাল শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) দায়িত্বশীল মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় প্রয়োজনে মসজিদ বন্ধ করতে বিলম্ব করা হবে না। প্রয়োজনে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে এই বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরো বলেন, মহামারী প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আগে দেশের শীর্ষ আলেমদের পরামর্শ নেয়া হবে। এর আগে বৃহস্পতিবার আবদুল লতিফ আল-শেখ এক বার্তায় করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে নামাজের সময়সীমা বেঁধে দেয়াসহ নতুন বিধিনিষেধের ঘোষণা দেন।

করোনা সংক্রমণ রোধে নতুন নিয়মানুসারে মসজিদে আজান শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে নামাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। তবে ফজরের সময় ২০ মিনিট বিলম্বের অনুমতি দেয়া হয়েছে। জুমার নামাজের নির্দেশনায় আজানের ৩০ মিনিট আগে মসজিদ খোলার এবং নামাজ শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে মসজিদ বন্ধ করার আদেশ দেয়া হয়েছে। সূত্র: সূত্র: উর্দু নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ