মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কোরআনের হাফেজদের জন্য গাড়ী ভাড়া ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কোরআনের হাফেজদের জন্য গাড়ী ভাড়া ফ্রি করলো নিউ যাত্রীসেবা নামের ঢাকা-ফেনী-ঢাকা রোডের একটি বাস। ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নাম্বারের বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত। এ রোডে যাতায়াতকারী বাসটি হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয় না।

‘কোরআনের হাফেজদের জন্য গাড়ী ভাড়া ফ্রি’ এমন লেখা স্টিকার লাগানো আছে বাসের উইন্ড স্ক্রিন বা সামনের কাচে। এ স্টিকার সম্বলিত বাসটির ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জনপ্রিয় বাংলাদেশী ক্রিকেটার মোহম্মাদ সাইফুদ্দীন তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেছেন।

চার ঘন্টা আগে শেয়ার করা এ ছবিটির ক্যাপশনে  লেখেন, ‘Love and respect (ভালোবাসা ও শ্রদ্ধা)। এ পোস্টটিতে প্রায় ৫২ হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। ভালবাসা জানিয়ে মন্তব্য করেছেন প্রায় ১২শ ফেসবুক ইউজার। আর শেয়ার করেছেন অনেকেই।

মো. আব্দুল আজিজ নামের একজন কমেন্ট করেছেন, ‘উই লাভ ইউ ব্রো (ভাই, আমরা তোমাকে ভালবাসি)। ইসলামের প্রতি টান কমেনি একটুও! যতবড় সেলিব্রিটি হয়ে যাও না কেনো এটা ধরে রেখো প্লিজ। প্রদীপ দাস অনিক নামের একজন হিন্দু ধর্মাবলম্বী কমেন্ট করেছেন, ‘আপনাকে দেখলে মন থেকে ভালোবাসা চলে আসে। কুরআনের হাফেজদের বিষয শেয়ার কারণে আজ থেকে ভালোবাসা আরও বেড়ে গেল ভাই! পরম করুণাময় আপনার মঙ্গল করুক।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ