মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

গৌরীপুরে সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ.আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচন চলাকালে দুই মেয়র প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে দুই টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরজ্জামানের ওপর হামলা মারধর ও এনটিভির ক্যামেরা ভাংচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ময়মনসিংহে কর্মরত সাংবাকিকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালিত করা হয়।

মানববন্ধন থেকে পুলিশের কাছে সরবরাহকৃত ভিডিও ফুটেজ ও ছবি দেখে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। তা না হলে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে বলে ঘোষনা দিয়েছেন বক্তারা।

মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিব আশরাফ, বিভাগীয় নারি সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসরুফা সুলতানা মিমি, সেক্রেরেটারি নুরজাহান পারভীন,

মাছরাঙা টিভির শরীফুজ্জামজন টিটু, গাজি টিভির কাজি মোস্তফা মুন্না,দৈনিক খবর পত্রের এম এ মোতালেব, দেশ টিভির ইলিয়াস আহমেদ, প্রথম আলোর জগলুল পলাশ রুশো, প্রথম আলোর ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ভোরের কাগজের রুহুল আমীন, ভোরের ডাকের সালাহ উদ্দিন বেলাল, দৈনিক জনতার সিরাজুল ইসলাম, আরটিভির বিপ্লব বসাক, এশিয়ান টিভির আবু তোরাব রাসেল ও এম হোসেন বিনয়, চ্যানেল আই টিভির ক্যামেরাপার্সন নাজিমুদ্দিন সাইদ, দৈনিক সংগ্রামের ইমরান কবির, ঢাকা টাইমসের জয়নাল আবেদীন, দৈনিক সবুজের বার্তা সম্পাদক মইনুদ্দিন রায়হান ও সাইফুল ইসলাম , সাপ্তাহিক আলাপসিংহের সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক একুশের সংবাদের গোলাম কিবরিয়া পলাশ, বাংলার সমাচারের নুরে আলম চৌধুরি, বাংলা পত্রিকার জাকির হোসেন, আজকের বাংলা দেশের বার্তা সম্পাদক বাবলি আকন, দেশকাল পত্রিকার অজয় সরকার, আমাদের কন্ঠের সুমন ভট্রচার্য, ডেইলি ট্রাইবুনালের কামরুল হাসান, অনিন্দ বাংলার জান্নাতুল ফেরদৌস রানু, সাপ্তাহিক পশরের আব্দুল হামিদ ইমরান, সিটিজিভির আব্দুল কাদের তারা, মো শফিকুল ইসলাম, সোনালী শীষের ফটো সাংবাদিক মো কামাল, সাপ্তাহিক ব্রহ্মপুত্রের ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুর রহমান ফারুক, আমাদের বানীর সম্পাদক মো মিজানুর রহমান, এবং নির্যাতিত টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামান প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ