মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাের্ডের কার্যধারাকে বেগবান করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের ৫ম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ ফেব্রুয়ারি) শনিবার রাজধানীর দারুল উলুম বনশ্রী মাদরাসায় সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বোর্ডটির চেয়ারম্যান ও জামিয়া ইকরা বাংলাদেশ এর মুহতামিম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। সঞ্চালনা করেছেন বোর্ডটির মহাসচিব ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন, দারুল উলুম বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মাসরুর হাসান প্রমুখ। অনুষ্ঠানে সারাদেশের প্রায় ২৫০ টি মাদরাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এছাড়া মাদরাসার নাযিমে তালিমাতগণও উপস্থিত ছিলেন।

এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের প্রোগ্রামের কথা জানিয়েছে বোর্ডটি। সেখানে বলা হয়েছিলো, ‘জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ড (বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ) আপনাদের সুচিন্তিত পরামর্শ ও আন্তরিক সহযােগিতায় সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং উত্তরােত্তর উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে চলছে।’

জানা গেছে, বোর্ডটির একটি স্থায়ী জায়গা নিয়ে আজ আলোচনা হয়। এতে অনুষ্ঠান চলাকালিন তিনজন ব্যক্তি বোর্ডের জায়গা ক্রয় বাবদ এক লাখ করে তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ