শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পরিপূর্ণ ভাবে দ্বীন মানতে হবে: যশোর দারুল আরকাম মাদরাসার মাহফিলে মুফতী আব্দুস সালাম চাটগামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে>

শুক্রবার (৫ ফেব্রুয়ারি)  যশোর দারুল আরকাম মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রান্ড মুফতী,হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী ।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ এর সভাপতি সিরাজগঞ্জ বনপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসেত খান, বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন ঢাকা জামিয়া দ্বীনিয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতী মিজানুর রহমান, মুফতী আব্দুর রাজ্জাক লক্ষীপুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা নাজির আহমদ,মাওলানা আব্দুল কদ্দুস,মাওলানা মাজহারুল ইসলাম।

এছাড়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, যশোর জেলা কওমী মাদ্রাসা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান। মাহফিল পরিচালনা করেন মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির ও মুফতী তাওহীদুর রহমান।

প্রধান অতিথি মাহফিলে বলেন একমাত্র ইসলামই মনোনীত ধর্ম ইসলাম এর বাইরে যত ধর্ম আছে তা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তায়ালা রাসুল সা. এর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তাই পরিপূর্ণ ভাবে দ্বীন মানতে হবে।

প্রধান বক্তা মাওলানা আব্দুল বাসেত খান বলেন কাদিয়ানীরা কাফের, তাদেরকে সংসদে কাফের ঘোষণা করতে হবে।
জানাগেছে দক্ষিণ বঙ্গে আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামীর এটাই ছিল প্রথম মাহফিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ