মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে কুকুর মারলে জরিমানা ৭৫ হাজার, হতে পারে জেলও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত এতদিন। ৬০ বছরের পুরনো সেই পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার পরিবর্তন করছে ভারত সরকার।

আনন্দবাজারের খবরে বলা হয়, রাস্তার কুকুরকে ঢিল ছুড়লে এ বার ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি ৫ বছর পর্যন্ত হাজতবাসও হতে পারে।

নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হচ্ছে এই সংশোধিত আইনে।

বর্তমান আইনে জরিমানার অঙ্ক কম বলেই শুধু নতুন আইনের কথা ভাবা হচ্ছে, এমনটা নয়। বর্তমান আইনে পশুদের ওপর অত্যাচারের রকমফের নিয়ে কোনও উল্লেখ নেই। সেই কারণেই আইনে বদল আনতে চাইছে সরকার।

বর্তমান আইনের ফাঁক দিয়ে বহু অপরাধীই ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিশেষত গত বছর কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরও বেশি করে নজরে আসে। সেই সময়ই এই আইনের সংশোধনের প্রস্তাব দেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। বর্তমানে ভারতের বিভিন্ন আদালতে মোট ৩১৬টি এমন মামলা চলছে। তার মধ্যে সুপ্রিম কোর্টেই রয়েছে ৬৪টি মামলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ