শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কিশোর অপরাধ দমনে অপরাধীকে তাবলিগে পাঠানোর উদ্যোগ নিলেন ওসি জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুর চরবংশী এলাকার শামছুদ্দিনের ছেলে কিশোর আলমাছ মাঝি সচ্ছল পরিবারের হওয়া স্বত্ত্বেও এলাকার বখাটে কিশোরদের সাথে মিশে মসজিদের দান বাক্সের টাকা চুরি, সুপারি চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যায়। এতে গ্রামবাসী অতিষ্ট হয়ে পড়ে।

সংবাদ পেয়ে কিশোরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা স্বরুপ রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল মহোদয় তার পরিবারের সম্মতিতে তাকে ১২০ দিনের (৩চিল্লা) জন্য তাবলিগ জামাতে পাঠিয়ে দেয়।

পরিবার থেকে ছিটকে পড়ে অপরাধের অন্ধকার জগতে চলে যাওয়া একজন কিশোরকে সাভাবিক ও সঠিক পথে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়। ওসি মহোদয়ের এমন উদ্যোগ কার্যকরী ভুমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, ছেলেটির কোন পিছু টান নেই, তার বাবার রয়েছে পর্যাপ্ত সম্পদ। তবুও সঙ্গ দোষে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে সে।

তাই তার পরিবারের অনুরোধক্রমে রায়পুর থানা মসজিদের ঈমাম সাহেবের সাথে আলোচনা করে তার শেষ চিকিৎসা হিসেবে মহান আল্লাহর দয়া ও রাসূল সা. এর আদর্শে অনুপ্রাণিত করতে তাকে ১২০ দিনের চিল্লায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ৫ ওয়াক্ত নামাজের উসিলা ও মহান আল্লাহর অশেষ রহমতে সে এই চিল্লার মাধ্যমেই সঠিক পথে ফিরে আসবে। ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ