শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

মার্কিন কংগ্রেস থেকে 'মুসলিম বিদ্বেষী' নারী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রতিনিধি সভায় মার্জরি টেইলর গ্রেইন নামে এক নারী কংগ্রেস সদস্যকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। মার্জরি টেইলর গ্রেইন মুসলিম বিদ্বেষী বলে পরিচিত ছিলেন। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি।

এর আগে, মার্জরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।

বিবিসি জানায়, ওই নারী কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্যবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে।

এছাড়া অভিযোগ রয়েছে, কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মার্জরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিলো মার্জরি টেইলর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ