মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রকে আগে পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে: খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে আবার ফিরে আসতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তখন সই করা চুক্তি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যও নবায়ন না করলে কোনো শর্ত আরোপের অধিকার তাদের নেই বলে মন্তব্য করেন তিনি।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ‘তারা চুক্তির পর খুব অল্প সময়ের জন্য অবরোধ তুলে নিয়েছিল। কিন্তু আবার তারা পাল্টে যায় ও অবরোধ বৃদ্ধি করে।’

খামেনি আরো বলেন, ‘অতএব এক্ষেত্রে কোনো শর্ত আরোপের অধিকার তাদের নেই। চুক্তি বজায় রাখতে একমাত্র যাদের শর্ত আরোপের অধিকার আছে তারা হলো ইরান। কারণ ইরানই শুরু থেকে চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ করেছে।’

খামেনি বলেন, চুক্তির জন্য ইরান শর্ত দিয়েছে এবং সেখান থেকে দেশটি পিছু হটবে না।

‘তারা যদি চায় চুক্তিতে ইরান আবার ফিরে আসবে, তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব অবরোধ তুলে নিতে হবে। এবং এটা শুধু কাগজে-কলমে না; তাদের এটা কাজে পরিণত করতে হবে আর আমরা তা যাচাই করব,’ বলেন খামেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ