মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

যে কাজে লাভ হয় একশো শহিদের সাওয়াব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সুন্নাতকে আঁকড়ে ধরার মর্যাদা সুউচ্চ। যখন মানুষ প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান সুন্নাতকে ছেড়ে দেবে। বিদআতকে আপন করে নিবে, বিদআতের উদ্ভাবনকারীদের সম্মান প্রদর্শন করবে। এমনকি আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ ও নিষেধ মেনে চলা থেকে বিরত থাকবে এবং গোমরাহ লোকদের সম্মান করতে দ্বিধাবোধ করবে না। তখন মুসলিম জাতি চতুর্দিক থেকে দুর্যোগের, ফেতনা-ফাসাদ, অশান্তি ও অকল্যাণে সম্মুখীন হবে। এমন কঠিন মুহূর্তে বিশ্বনবীর আদর্শকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে কল্যাণ তথা ১০০ শহীদের সাওয়াব লাভের মর্যাদা। হাদিসে এসেছে-

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ‘আমার উম্মাতের মধ্যে যখন ফেতনা-ফাসাদ হবে, তখন যে ব্যক্তি আমার সুন্নাতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, তাকে একশত শহীদের সাওয়াব প্রদান করা হবে। (মিশকাত)

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে সুন্নাতের পরিপন্থী বিদাআতী কাজকে প্রতিরোধ ও পরিহার করার তাওফিক দান করুন। আমিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ