শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আল্লামা কাসেমী রহ. এর কেরানীগঞ্জের মাদরাসার মুহতামিম হলেন মাওলানা নাজমুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা নূর হোসাইন কাসেমি রহ. এর তত্ত্বাবধানে পরিচালিত প্রায় সারে চার বিঘা জমির উপর প্রতিষ্ঠিত কেরানীগঞ্জের ঐতিহ্যবাহি দ্বীনি মারকাজ জামিয়াতুল কোরআন ওয়াসসুন্নাহ এর মুহতামিমের দায়িত্ব গ্রহণ করছেন আল্লামা নাজমুল হাসান কাসেমি।

আজ সোমবার সকাল ৯ টায় একটি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি মাদরাসার মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালের পর মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ মুখলেছুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা আরিফ উল্লাহ আরিফির আবেদনে তিনি মুহতামের দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী বছর থেকে তাকমিল জামাত পর্যন্ত ছাত্র ভর্তীর ঘোষণাও দেন তিনি৷

মুফতি ফাহিম আহমদ কাসেমির পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ মুখলেছুর রহমান, মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আরিফ উল্লাহ আরিফি, মাদরাসার সকল আসাতেযায়ে কেরাম, আবনায়ে বারিধারার সদস্য সচিব মাওলানা ইসহাক কামালসহ উলামায়ে কেরাম, মাদরাসার মুহিব্বিন, অভিভাবক, এলাকাবাসি ও জামিয়ার ছাত্রবৃন্দ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ