মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আল আকসা হামলা চালিয়ে ৩ যুবক ও ১ যুবতীকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী৷

ইসরায়েলি দখলদার সেনারা ফিলিস্তিনি ৩ যুবক ও এক যুবতীকে আল আকসা থেকে গ্রেপ্তার করেছে, এবং বেশকিছু ঘর ও তারা ধ্বংস করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে৷

আজ (সোমবার ৮ফেব্রুয়ারি) প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী আল-আকসা মসজিদের বাবে রাহমা,গেটে হামলা চালিয়ে ৩জন যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ এর আগে ও তারা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে মসজিদে আকসা সহ "বাবে রহমার নামাজের স্থানের গম্বুজকে অপমানিত করেছে৷

স্থানীয় সূত্র জানায়, একইদিনে তারা অধিকৃত জেরুসালেমের ইসলামিক কবরস্থানের তত্বাবধান কমিটির প্রধান ‘মোস্তফা আবু জহরাকে’ ও গ্রেপ্তার করে৷

কবরস্থান কমিটির সদস্য ‘মুহাম্মদ বাইদুন’ বলেন, দখলদার বাহিনীর আবু জহরাকে হাতকড়া পরিয়ে শহরের একটি গ্রেপ্তার ও তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এছাড়াও ৪৮ জন বসতিস্থাপনকারী আজ সকালে দখলদার সৈন্যদের নিরাপত্তার আল-আকসা মসজিদের আঙ্গিনায় ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ে।

ফিলিস্তিনের বসতিস্থাপন প্রতিরোধ কমিটির উর্ধতন একজন কর্মী জানান, দখলদার বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের খিরবেত অঞ্চলে বেশ কয়কটি ঘর ও দুটি পশুর খামার ভেঙ্গে দেয়, ফলে ১৪টিরও বেশি পরিবার আশ্রয়হীনভাবে খোলা মরুভূমীতে দিন কাটাচ্ছে৷ এবং দখলদাররা সেখানের অধিবাসীদেরকে এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করে৷

এদিকে কোনভাবে ঘটনাটি ফিলিস্তিনি রেডিও, টেলিভিশনের সাংবাদিকরা এবং বসতিস্থাপন প্রতিরোধ কমিটি জানতে পেরে ঘটনাস্থলের দিকে রওনা হয়, কিন্ত দখলদার সেনারা গাড়ী সহ তাদেরকেও আটক করে। সূত্র: ফিলিস্তিন টুডে এবং আলকুদস আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ