মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার আফগানিস্তানকে নিজেদের উৎপাদিত টিকা দিলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানকে নিজেদের উৎপাদিত পাঁচ লাখ করোনার টিকা দিয়েছে ভারত। স্থানীয় সময় রোববার টিকাবাহী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

জিনিউজ জানিয়েছে, ভারত থেকে নেওয়া এসব টিকা আফগানিস্তানের নিরাপত্তাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে। ভারতই একমাত্র দেশ যারা আফগানিস্তানে প্রথমবারের মতো টিকা পাঠাল।

ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়, আহ্বানে সারা দিয়ে প্রথমবারের মতো আফগানিস্তানে টিকা পাঠিয়েছে ভারত। এর আগে গত বছর করোনা মহামারির সময় ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে খাদ্য সংকট দূর করতে গম পাঠানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র পাকিস্তান ছাড়া করোনা মোকাবিলায় এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোকে টিকা উপহার দিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানে তাদের উপহারের টিকার ব্যবহারও শুরু হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ