মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দুর্নীতির মামলায় ফের আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের আদালতে হাজির হয়েছেন।

আজ সোমবার তাকে আদালতে হাজির করা হলে নিজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে সেখানে নির্বাচনের ছয় সপ্তাহ আগে এই বিচার কার্যক্রম নতুন এক উত্তেজনার সৃষ্টি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত বছরের মে মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সোমবার তিনি দ্বিতীয়বারের মতো আদালতে হাজির হলেন।

করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে তার বিরুদ্ধে শুনানি বেশ কয়েক দফা পিছানো হয়েছিল। তারপর সোমবার শুনানি শুরু হয়। এ সময় তিনি অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন। এরপরে মামলার সাক্ষ্য ও প্রমাণ যাচাই বাছাই করার কথা রয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে গত বছর অভিযোগ আনা হয়। তাতে বলা হয়, তিনি যথার্থহীন উপহার নিয়েছেন ও তার পক্ষে খবর প্রকাশের জন্য মিডিয়া মুঘলদের বাণিজ্যিক সুবিধা দিতে চেয়েছেন। কিন্তু মে মাসে প্রথম আদালতে হাজির হওয়ার আগে ৭১ বছর বয়সী এই নেতা অভিযোগের নিন্দা জানিয়ে বলেছেন, এসব বানোয়াট ও হাস্যকর। নেতানিয়াহু দাবি করেছেন, তিনি শত্রুতার শিকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ