মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনকে ৪১ সাবেক কূটনীতিকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাদের দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আনার জন্য যুক্তরাষ্ট্রের ৪১ জন সাবেক কূটনীতিক ও সেনা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের উচিত সর্বোচ্চ চেষ্টা চালানো। রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্পুতনিকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করলেও ২০১৮ সালে পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বেআইনিভবে বের করে নিয়েছিলেন।

প্রেসিডেন্ট বাইডেন গত বছরের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের পর তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি। অবশ্য তিনি জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি ক্ষমতা গ্রহণের দিনই পূরণ করেছেন।

বাইডেনের টিমের সহযোগীরা অস্পষ্ট বক্তব্যে বলছেন, তারা পরমাণু সমঝোতাকে আরো দীর্ঘমেয়াদি ও শক্তিশালী করার লক্ষ্যে এই সমঝোতায় ফেরত আসার বিষয়ে দেরি করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ