মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফিলিস্তিনের ৩০টি গাছ উপড়ে ফেললো অবৈধ বসতি স্থাপনকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা রোববার সন্ধ্যায় দখলকৃত পশ্চিম তীরের শহর সালফিটের পশ্চিমে কাফর আদ-ডিক শহরে ফিলিস্তিনি বাসিন্দাদের প্রায় ৩০টি জলপাই গাছ উপড়ে ফেলেছে।

ডব্লুএএফএকের সূত্রমতে ১৯৯৯ সালে কাফর আদ-ডিক ও ব্রুকিন শহরে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে নির্মিত ব্রুচিনের ইসরায়েলি বসতি সংলগ্ন একটি এলাকায় ৩০ টি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে।

এদিকে এই হামলার প্রতিবাদস্বরূপ সালফিটের গভর্নর, আবদুল্লাহ কামেল ফিলিস্তিনি বাসিন্দাদের এবং সালফিটে তাদের সম্পত্তির বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের দ্বারা অব্যাহত “সংগঠিত সন্ত্রাসবাদের” নিন্দা জানান। বাসিন্দাদেরকে বসতি স্থাপনকারীদের মোকাবেলা করার এবং তাদের ভূমিতে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেও অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় ৩০ টি জলপাই গাছের চারা উপড়ে ফেলে এবং চাষের সরঞ্জাম চুরি করার পাশাপাশি সালফিটের কাছে ব্রুকিন গ্রামে কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলে। সূত্র: ওয়াফা এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ