মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিয়ানমারে জনতার বিক্ষোভে পুলিশের জলকামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আটক অং সান সু চির মুক্তি এবং সামরিক বাহিনীর রাষ্ট্রক্ষমতা অপসারণের দাবিতে মিয়ানমারজুড়ে তৃতীয়দিনের মতো বিক্ষোভ চলছে। এরইমধ্যে রাজধানী নেপিদোতে সেই বিক্ষোভ ঠেকাতে জলকামান চালিয়েছে দেশটির পুলিশ।

সোমবার সকালে বিক্ষোভকারীদের জলকামান মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে রয়টার্স ও সিঙ্গাপুর নিউজ লাইভের ভিডিওতে দেখা গেছে।

নেপিদোর হাজার হাজার বিক্ষোভকারীর একটি দলে হঠাৎই জলকামান নিক্ষেপ করে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, কিছু আন্দোলনকারী মুহূর্তেই ছিটকে পড়ে গেছে মাঠিতে। তারা আহত হয়েছে এবং দ্রুত চিকিৎসা দরকার বলে মনে করছে কর্তৃপক্ষ।

জানা যায়, পুলিশের কাছে আবেদন করার পর জলকামান ব্যবহার বন্ধ করা হয়। এরমধ্যে কিছু আন্দোলনকারী ছত্রভঙ্গ হলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি দেখেছেন জলকামানে দুইজন আহত হয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতেও দেখা গেছে, দুইজন আহত হয়েছেন জলকামান চালানোর কারণে।

সোমবার দেশটির শহরে শহরে ছড়িয়ে পড়েছেন হাজার হাজার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী। তারা বলছেন, প্রায় এক সপ্তাহ ধরে আটক অং সান সু চিকে মুক্তি এবং রাষ্ট্র ক্ষমতা থেকে সামরিক বাহিনীর অপসারণ দাবিতে দেশব্যাপী এ আন্দোলন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ