মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদিতে ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণ এক মাসের ব্যবধানে চার গুণ বাড়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলি জানান, মূলত রেস্টুরেন্ট ও বিয়ের অনুষ্ঠানে লোক সমাগমের কারণে ভাইরাস সংক্রমণ নতুন করে বেড়েছে।

ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলি সাধারণ মানুষকে করোনাভাইরাস সংক্রমণ রোধে হাত ধোয়া, মাস্ক পরা ও নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

তিনি আরো জানান, এ পর্যন্ত সৌদি আরবে চার লাখ ৪৩ হাজার এক শ’ ৫৩ করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা দেয়া হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ তদারককারী জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, গত বছরের মার্চে সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর সোমবার সকাল পর্যন্ত দেশটিতে তিন লাখ ৭০ হাজার দুই শ’ ৭৮ জন ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৬১ হাজার ৫১৫ জন। মৃত্যু হয়েছে ছয় হাজার চার শ দুইজনের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ