সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


শহীদী মসজিদের খতীব আল্লামা শামসুল ইসলামের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান।।
বিশেষ প্রতিনিধি>

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় আল্লামা শামসুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন তার ছোটছেলে মাওলানা মুহাম্মদ।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতায় ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস,ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা শামসুল ইসলাম প্রায় ১৯ দিন আইসিইউতে থাকার পর সোমবার দুপুর দুইটা ৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে কিশোরগঞ্জসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন তার পরিবার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ