মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মরোক্কোতে ভয়াবহ বন্যায় নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন অবু বকর নদভী।।

মরোক্কোয়ান ‘তনজা’ শহরের সামুদ্রিক বন্দরে মালিকানাধীন একটি বাড়ির ভূগর্ভস্থ টেক্সটাইল কর্মশালায় বন্যার পানি ঢুকে কমপক্ষে ২৪ জন মারা গেছে বলে সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে। এছাড়া ও দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে শত শত পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে৷

গতকাল (৮ ফেব্রুয়ারি)স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা জানায়, উদ্ধারকর্মীরা ২০ থেকে ৪০ বছরের মাঝামাঝি অন্তত ১৭জন মহিলা ও ৮জন পুরুষের লাশ উদ্ধার করেছে৷ এবং গুরুতর ১০জন আহতকে হসপিটলে নেওয়া হয়েছে৷

তথ্যানুসারে মরক্কোর এ টেক্সটাইল কর্মশালা উৎপাদন ও দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে৷ দেশের প্রায় এক পঞ্চমাংশ টেক্সটাইল ও চামড়া এই কারখানা থেকেই উৎপাদিত হয়৷

সূত্রটি আরো জানায়, দীর্ঘ খরার পরে সাম্প্রতিক সপ্তাহগুলিতে মুষলধারে বৃষ্টি হয়ে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক অঞ্চল পানিতে ভাসছে, এবং চলাচল ও যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে৷

চলতি বছরের জানুয়ারীর শুরুর দিক দেশটির অর্থনৈতিক রাজধানী "দারুল বাইযা"য় ঝড় বৃষ্টির কারণে বেশ কয়েকটি জরাজীর্ণ ভবন ভেঙে পড়েছিল এতেকরে কমপক্ষে চার জন নিহত হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এছাড়াও ২০১৯ সালের সেপ্টেম্বরে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা রাশিদিয়ার শুকনো নদীর মাঝ দিয়ে চলন্ত যাত্রীবাহি বাস হঠাৎ বন্যার কবলে পড়লে বাসের ২৪ জন যাত্রী নিহত হয়েছিলো। সূত্র: আলবালাদ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ