মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মুসলিম-বিদ্বেষী মার্কিন অ্যাকটিভিস্ট পামেলা গেলারের টুইটার একাউন্ট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

মুসলিম-বিদ্বেষী অ্যাকটিভিস্ট পামেলা গেলারের একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে তার এ একাউন্ট বরখাস্ত মুসলিম-বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ছিল না বলে জানা গেছে।

স্লিপিং জায়ান্ট এক টুইট বার্তায় জানায়, ‘পামেলা গেলারকে টুইটার থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এটি তাঁর মুসলিম-বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ছিল না।’

প্রসঙ্গত, নিউ ইয়র্কের বাসিন্দা পামেলা গেলার আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম উজ্জীবিত ‘মুসলিম বিরোধী’ কর্মী। তাকে বলা হয় ‘মুসলিম বিরোধী আন্দোলনের সর্বাধিক সক্রিয়কর্মী।’ সে তার ব্লগ ‘অ্যাটলাস শ্রাগস’ ব্যবহার করে নিরলসভাবে মুসলিমদের বিরুদ্ধে লিখে যাচ্ছে।

১৯৫৪ সালে জন্ম নেয়া এ ‘মুসলিম বিরোধী’ অ্যাকটিভিস্ট ৩০ অক্টোবর ২০১৭ সালে ট্রাম্পের শাসনামলে বলেছিল, ‘মুসলিম অভিবাসন সরাসরি ইসলামী সন্ত্রাসের সাথে জড়িত। যদি মুসলিম অভিবাসন না থাকে তবে আপনার ইসলামিক সন্ত্রাস হবে না। যত বেশি মুসলিম অভিবাসন, আপনার তত বেশি ইসলামিক সন্ত্রাস এবং মুসলিম অঞ্চলগুলি তত বেশি।’

এছাড়াও সে ১৩ এপ্রিল ২০১০ সালে  সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মন্ধে বলেছিল, ‘ওবামা থার্ড ওয়ার্ল্ডের মানুষ এবং কাপুরুষ। তিনি তার মুসলিম প্রভূদের তুষ্ট করতে আমাদের বন্ধুদের মারধর করা ছাড়া আর কিছুই করবেন না।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ