সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


আবারো করোনা আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দেওয়া নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে।

ডা. জাহিদুল ইসলাম জানান, ৩-৪ দিন থেকে শরীরে একটু ব্যথা অনুভব করায় এবং কাশি থাকায় টেস্টের জন্য রোববার নমুনা দেই। মঙ্গলবারের রিপোর্ট পজিটিভি আসে। বর্তমানে কাশি আর হালকা শরীর ব্যথা ছাড়া কোনো উপসর্গ নেই।

গত বছরের ২৪ জুলাই সিলেট সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা কোভিড-১৯-এ আক্রান্ত হন। এ সময় জাহিদুল ইসলাম, তার বাবা নজরুল ইসলাম, মা (৭৫) ও স্ত্রী (৪৫) পজিটিভ শনাক্ত হন।

জাহিদুল ইসলামের বাবা নজরুল ইসলাম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশেন সেন্টারে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ