বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

হত্যার জন্যই মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হত্যার জন্যই মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

আজ (১০ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর বাইতুল মুকাররম উত্তর গেটে মাওলানা জসিম উদ্দীনের উপর নৃশংস হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ফজলুল করীম কাসেমীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা জসিম উদ্দিনের উপর হামলা কোন নিছক হামলা ছিল না, বরং তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করতে হবে।

তিনি বলেন, হামলাকারীর সাথে মাওলানা জসিম উদ্দিনের ব্যক্তিগত কোন রেশারেশি নেই। কাজেই বোঝা যায়, এটি এক গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র সাধারণ কোন বিষয় নয় বরং হেফাজতের অগ্রযাত্রাকে দমিয়ে দেয়ার জন্যই এক কুচক্রিমহল ধারাবাহিক ষড়যন্ত্র করে যাচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা জসিমের হামলার ভিডিও ফুটেজ রয়েছে, ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে, এখনও হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। প্রশাসন মামলা নিতে টালবাহানা করছে, তারা একজন আলেমের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই হামলার জন্য সরকার কোন ভাবেই দায় এড়াতে পারে না।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা শফিক উদ্দিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মজিবুর রহমান হামিদী, সহ-সাধারণ সস্পাদক মাওলানা জাবের কাসেমী, মাওলানা আজিজুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার
সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-অর্থ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা নূরুল আমীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ হাবীবী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ