শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসি মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটারদের ভোটবিমুখতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘মানুষের ভোটবিমুখতার কারণগুলো বিশ্লেষণ করে তা প্রতিকার করা প্রয়োজন। নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনা উদ্বেগের বিষয়।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৯টি পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় আমি উদ্বিগ্ন। নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না, তা আমার বোধগম্য নয়। পাশাপাশি এ কথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্ব পালনে কারও কোনো শিথিলতা বরদাশত করা হবে না। এ বিষয়ে আমরা শূন্যসহিষ্ণু নীতি বা জিরো টলারেন্সে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনি দায়িত্ব পালন করবেন, তাদের কাছ থেকে তিনি পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করেন না। কোনও ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করতে তারা আসেননি। সব প্রার্থীর প্রতি বিচারকের মতো নির্মোহ ভূমিকায় থাকতে হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়ম-নীতি ও নিয়ন্ত্রণ কমিশনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ