মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

প্রকাশ্যে আলেমের উপর সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশে জান-মালের কোনো নিরাপত্তা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজত ইসলাম নেতা মাওলানা জসিম উদ্দিন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, প্রকাশ্যে-দিবালোকে একজন আলেমের উপর এভাবে সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশের জনগণের জান-মালের কোনো নিরাপত্তা নেই।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

তিনি আরো বলেন, সন্ত্রাসী হামলার কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও সরকার সন্ত্রাসীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। যা আইন-শৃংখলার চরম দৈন্যতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সরকারের গদি রক্ষায় ব্যস্ত, জনগণের জান-মাল রক্ষায় তাদের কোন সক্রিয় ভূমিকা নেই। একটি ভিডিও ফুটেজে ঘাতকের ছবি স্পট ধরা পরার পরও এখনো কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না তা বোধগম্য নয়। অবিলম্বে ঘাতক ও তার পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়বে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, ঘাতকের সাথে মাওলানা জসিমের তার কোনো ব্যক্তিগত দুশমনি ও নেই। এতে বুঝাযায় কোন গোষ্ঠী তাকে হত্যা করবার জন্য ভাড়াটিয়া খুনীকে লেলিয়ে দিয়েছে। সভায় চিকিৎসাধীন মাওলানা জসিম এর পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ