মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বহিষ্কার হচ্ছেন ঢাবির ৭ শিক্ষার্থী, সাজার সম্মুখীন ১৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভর্তি জালিয়াতির অভিযোগে ৭ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এছাড়া আরো দুজনকে এ অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা বোর্ডের বৈঠকে ভর্তি জালিয়াতির অভিযোগে ৯ জনকে বহিষ্কার করা হয়। তার মধ্যে সাত জনকে স্থায়ী ও দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলোর বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সময় নিউজকে বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগ সাত জনকে স্থায়ী বহিষ্কার ও দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪৭ জনকে সাজা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ