শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বুড়িগঙ্গাতীরে দ্বিতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোয়ারীঘাট এলাকায় বেড়িবাঁধের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এই উচ্ছেদ অভিযান। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহা. গুলজার আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিনের ঘর, দোকান, বহুতল ভবনও ভাঙা পড়েছে।

অভিযান চলাকালে গুলজার আলী বলেন, 'বিআইডাব্লিউটিএ'র জমিতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আজ টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।'

উচ্ছেদের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে চারপাশে পুরো এলাকা ঘিরে দেয়া হয়েছে। তবু প্রচুর উৎসুক মানুষ ভিড় করছে। উচ্ছেদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) কামালবাগ চেয়ারম্যানঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এলাকায় অভিযানকালে দুটি পাঁচতলা, তিনটি চারতলা, দুটি তিনতলা ও একটি দোতলা ভবন, ১১টি আধাপাকা ঘর, ১৫টি আধাপাকা দোকানঘর, ২৫টি টংঘরসহ মোট ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় প্রায় এক একর নদীতীরের ভূমি উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ