শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাওলানা মামুনুল হক প্রতিষ্ঠিত জামিয়াতুত তারবিয়াহ'র মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা মুহাম্মদ মামুনুল হক প্রতিষ্ঠিত ঢাকা কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুত তারবিয়াহ'র নবনির্মিত ভবন সংলগ্ন মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইংরেজী শুক্রবার। মাহফিলের প্রস্তুতি হিসেবে আজ সকালে কেরানীগঞ্জ অঞ্চলের ইমাম ও মুহতামিমদের সাথে মাশওয়ারা বৈঠক অনুষ্ঠিত হয়।

এলাকার ওলামাদের লক্ষ্য করে আল্লামা মামুনুল হক বলেন, আমি আপনাদের মেহমান হিসেবে নয়, আয়োজক হিসেবে চাই। ওলামায়েকেরাম স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন ও তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগেই তারা নিজেদের মধ্যে বিভিন্ন জিম্মাদারী ভাগ করে নেন।

মেইন রোড থেকে মাদরাসা পর্যন্ত রাস্তা নির্মাণের কাজে তারা জনবল, মাটি, বাঁশ, কোদাল ইত্যাদি নিয়ে হাজির হয়ে কাজ আঞ্জাম দিবেন বলে ঘোষণা করেন। এছাড়া মাদরাসার কাজে তারা সব সময় খেদমতে নিয়োজিত থাকবেন বলে জানান। মাহফিলে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ