বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আল্লামা কাসেমীর স্মৃতিধন্য একটি মগ বিক্রি হলো ২৬ হাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদিকুর রহমান সাদী

‘শিক্ষাগুরুর মর্যাদা’ বাংলা ভাষাভাষীদের নিকট অতিপ্রিয় এক কবিতা। এর মাধ্যমে কবি কাজী কাদের নেওয়াজ আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন। কবিতায় শিক্ষকের প্রতি একজন ছাত্রের ভক্তি ও শ্রদ্ধার কথা ফুটিয়ে তোলা হয়েছে। যে শ্রদ্ধাবোধ আজকাল আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত। তবে এখনো দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধের বাস্তব চর্চা লক্ষ্য করা যায়, যা সত্যিই প্রশংসনীয়।

গতকাল বৃহস্পতিবার (১১ ই ফেব্রুয়ারি) ঢাকার বারিধারা মাদরাসায় সম্মানবোধের এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা নুর হুসাইন কাসেমী রহ. এর শেষ জীবনে ব্যবহৃত পানি পানের একটি সাধারণ কাচের মগ ২৬ হাজার টাকায় কিনে নিয়েছে কামরুজ্জামান নামের দাওরা হাদিসে অধ্যয়নরত তার এক ছাত্র।

মগটির বাজারমূল্য ২০০ টাকা। কিন্তু সাধারণ মগটি এতো টাকা দিয়ে কেনার কারণ জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আল্লামা নুর হুসাইন কাসেমী রহ. এর ভালোবাসায় বারিধারায় এসেছিলাম। ইচ্ছে ছিলো হুজুরের হাত থেকেই দস্তারে ফজিলত (গ্রাজুয়েশন সম্মাননা) গ্রহণ করবো। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। এর আগেই হুজুর আমাদের এতিম করে চলে গেলেন। হুজুরের প্রতি অব্যক্ত আবেগ-ভালোবাসা আর স্মৃতিকে ধারণ করতেই আমি এটি কিনেছি। আল্লামা কাসেমীর রহ. স্মৃতিধন্য এই মগ দেখে তাকে স্মরণের চেষ্টা করবো।’

অনুভূতি ব্যক্ত করার সময় প্রিয় শিক্ষকের প্রতি কামরুজ্জামানের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠছিলো তার চেহারায়। আনন্দাশ্রু ছিল তার চোখে।

শিক্ষাবর্ষের শেষদিকে ক্লাসের সম্মিলিত মালিকানার নানা জিনিসপত্র নিলামে বিক্রির বিশেষ সংস্কৃতি চালু আছে কওমি মাদরাসা সমূহে। সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে বারিধারা মাদরাসার দাওরায়ে হাদিসের ক্লাসে চলতি শিক্ষাবর্ষের নিলাম অনুষ্ঠিত হয়। রাত ১০ টা থেকে শুরু হয়ে নিলাম চলে রাত প্রায় ২ টা পর্যন্ত। নিলামে উল্লিখিত মগ ছাড়াও আল্লামা কাসেমী রহ. ও অন্যান্য শিক্ষকদের স্মৃতিধন্য আরো একাধিক বস্তু বিক্রি হয়। অন্য একটি মগ আরেকজন ছাত্র ৬ হাজারে কিনে নিয়েছেন বলে জানা গেছে।

পাশাপাশি আল্লামা কাসেমীর ব্যবহৃত কোলবালিশ, কাপ আর (জুস তৈরীর) ব্ল্যান্ডারও উচ্চ মূল্য ক্রয় করেন ছাত্ররা। উস্তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ছাত্রদের এই ভালোবাসা সত্যিই বিষ্ময়কর!

ওআই/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ