বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আল-জাজিরার বিরুদ্ধে মোহাম্মদপুরবাসীর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে জড়িয়ে আল-জাজিরায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে মোহাম্মদপুরবাসী।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরে নানক চত্বরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়া হয়।

বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে নিয়ে গণমাধ্যমটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত করতে আল-জাজিরা তার এদেশীয় দোসরদের নিয়ে মনগড়া খবর প্রচার করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়। এ সময় বক্তারা আলজাজিরা চ্যানেলকে বয়কটের আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ