শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

উইঘুর মুসলিমদের নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির সম্প্রচার বন্ধ করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজি আব্দুল্লাহ।।

চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার। বেইজিংয়ের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন।

এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার মতো চীনের এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এসময় চীন সরকারকে বিবিসির সম্প্রচার পুনরায় চালুর বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি মাসে উইঘুর মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেখানে বলা হয় যে, চীন সরকারের জুলুম অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে চিনের জিনজিয়াংয়ের প্রায় ২৫ লাখ উইঘুর মুসলিম অধিবাসী পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। নানা অজুহাতে উইঘুর মুসলিম নেতৃস্থানীয়দের জেল-জুলুম এমনকি মৃত্যুদণ্ড দিচ্ছে সরকার। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দি রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে।

চীন সরকার এ বন্দি শিবিরকে ‘চরিত্র সংশোধনাগার’ নাম দিয়েছে। চীন সরকারের দাবি, উশৃংঙ্খল অবস্থা থেকে নিরাপদ ও সুরক্ষা দিতেই তাদের এ কার্যক্রম। চরিত্র সংশোধনাগারের নামে চীন সরকার এ সব মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে বিবিসির প্রতিবেদনে তা উঠে এসেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের বর্বরতা সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের বন্দি করা এখনো থামেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ