শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

এবার মুক্তাঙ্গনের মসজিদ গুড়িয়ে দিল ডিএসসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুক্তাঙ্গণের অস্থায়ী মসজিদ গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পিতবার পুরানা পল্টন মুক্তাঙ্গনের পার্কের ভেতরে থাকা মুক্তাঙ্গন অস্থায়ী মসজিদটি গুঁড়িয়ে দেয় ডিএসসিসি।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মসজিদ ভেঙ্গে ফেলার কারণে খোলা স্থানে নামাজ আদায় করছেন ওই এলাকার লোকজন।

মসজিদের ইমাম আফসার উদ্দিন জানান, পার্কের মধ্যে এই মসজিদটি ১৯৯৮ সালে স্থাপন করা হয়। এই এলাকার মানুষ মসজিদে নামাজ আদায় করতেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ জানান, ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ধানমন্ডি লেকের ভেতরে থাকা ‘আর রহমান’ জামে মসজিদ ভেঙে দিয়েছিল ডিএসসিসি কর্তৃপক্ষ। এছাড়াও রাজধানীর আজিমপুর চৌরাস্তায় ৫০ বছরেরর পুরনো একটি মসজিদ ভেঙে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ