শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নোয়াখালীতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলেকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটককৃত, মাহবুবুর রহমান জুয়েল (৩২) উপজেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বাজারের একজন ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।

জুয়েলের বাবা মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করেন, আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা নেই।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন জানান, জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ