শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রংপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান (১১) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাহিদ হাসান উপজেলার সাহেবঞ্জের শফিকুল ইসলামের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে নাহিদ হাসান নাগেরহাট দিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ