শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

২২ পাড়ার হাফেজ মো. রাফীকে পাওয়া যাচ্ছে না: কাঁদছেন বাবা-মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনামুল হাসান: পবিত্র কুরআনুল কারীমের ২২ পাড়ার হাফেজ মো. রাফী উছমানী। বয়স ১৪ বছর। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দিগদাইর আরামবাগ নূরে-হেরা কওমি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারী মো. জাকারিয়ার ছেলে।

দিগদাইর আরামবাগ হাফেজিয়া মাদরাসা থেকে গত ১ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে হারিয়ে যায় সে।এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে নেত্রকোনার কেন্দুয়া থানায় জিডি করা হয়েছে। যার নং- ৪৫৯/২১।

জানা গেছে, মো. রাফী উছমানী হারিয়ে যাওয়ার পর থেকে মাদরাসা শিক্ষক বাবা কারী মো. জাকারিয়া ও জনমদুখিনী মা কেঁদে যাচ্ছেন। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে তাদের চোখের পানি। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের ২২ পাড়ার হাফেজ মো. রাফী উছমানীর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে।

মো. রাফী উছমানীর পূর্ণ ঠিকানা: গ্রাম: দিগদাইর, পোস্ট ও থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোনা। মোবাইল নম্বর: 01707507533


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ