শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আবরার ফাহাদের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মম নির্যাতনের পর মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ১২ ফেব্রুয়ারি ছিল আবরারের জন্মদিন। এই দিনটি উপলক্ষে তার ছোট ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডি থেকে দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-

‘আজকে ১২ ফেব্রুয়ারি, ২০২১। ভাইয়ার জন্মদিন। ওর বয়স ২৩ বছর হতো আজ। কিন্তু প্রায় দেড় বছর হলো ও চলে গেছে। এখন শুধু ওর কিছু স্মৃতি বাদে আর কিছুই নেই আমাদের কাছে। একটা কবর আছে, কিন্তু সেটাও অনেক পুরনো হয়ে গেছে। অনেকেই ভুলে গেছে কে ‘আবরার ফাহাদ’।

বিচার এখনও বহু দেরি। বিভিন্ন প্রতিবন্ধকতায় অনেক সময় চলে গেছে। কারোর মধ্যে তেমন আগ্রহও নেই আর।

আব্বু এক মাসের মতো বাসায় আসে না। মামলা পেছায় কিন্তু আব্বু অপেক্ষা করছেই কবে বিচার শেষ হবে। নিম্ন আদালতের রায়টা যে তাড়াতাড়ি আসা দরকার। কবে যে পাব জানি না। শুধু যে পেছাচ্ছেই।

আম্মু আজ কিছু গরিবদের খাওয়াবে। আর কী করা যায় অনেক দিন ধরেই ভাবছে। সবচেয়ে খারাপ অবস্থা এখন আম্মুর। এত মানসিকভাবে ভেঙে পড়তে পারে কল্পনাও করতে পারিনি কিছুদিন আগেও। জানি না আর কোনোদিন ঠিক হবে কিনা।

ও তো আর নেই। কোনো আয়োজন নেই। কিন্তু এই দিনে সবচেয়ে বেশি দরকার ওর জন্য দোয়া। আর ওকে যারা মেরেছিল তারা এখনও হেটে বেড়ায়। তাদের ও তাদের সাহায্যকারীদের শাস্তি দ্রুতই আল্লাহ যেন দুনিয়াতেই তাদের দেয়।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ৭ অক্টোবর আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মুহা. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ