শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

আম বয়ানের মাধ্যমে শুরু হলো মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আম বয়ানের মাধ্যমে শুরু হলো মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা। আজ শনিবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া দারুল উলুম মাদানিয়ায় এই ইজতেমা শুরু হয়। দিনব্যাপী এ ইসলাহী ইজতেমা চলবে।

আম বয়ান করেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান। বয়ানে তিনি বলেন, আল্লাহ তায়ালার অনেক নাম আছে। ৯৯টা প্রশিদ্ধ আল্লাহসহ ১০০টা। আল্লামা ফখররুদ্দিন রাজি রহ. তফসিরে কাবীরের মধ্যে বলেন, আল্লাহর ৫ হাজারের চেয়ে বেশি নাম আমি লিখেছি। এগুলোর ফজিলত বলে শেষ করা যাবে না।

‘আল্লাহর মূল নাম একটা। আল্লাহ। আল্লাহ শব্দে যা বুঝায় এটা কোন মানুষ উপলবব্ধি করতে পারে না। বুঝতে পারে না। এটা বুঝবে যখন আল্লাহ সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে যখন আমরা সাক্ষাৎ করি তখন যেন আল্লাহ হাসতে থাকে আমাদের দেখে। আমরাও যেন হাসতে হাসতে মুলাকাত করি।’

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় উপস্থিত থাকবেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এছাড়াও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ. এর খলিফা ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ