বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মারিও দ্রাগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মারিও দ্রাগি। আজ শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লোর সঙ্গে তার একটি বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লো দেশটির করোনা মহামারীর শোচনীয় অবস্থা এবং ভেঙ্গে পরা অর্থনীতি পুনরুদ্ধারে মারিও দ্রাগিকে প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দেন। এতে দেশটির অন্যান্য প্রধান রাজনৈতিক দলের নেতাদের সমর্থনও রয়েছে বলে জানা যায়। ফলে নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

এর আগে দ্রাগি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। গত বছরের ডিসেম্বরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যার্থ হওয়ায় পদত্যাগ করেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ