মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ওমানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির বন্দর শহর দুকুমে ভোরে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িতে ১০ জন যাত্রী ছিলেন। তাদের ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। একজনের বাড়ি ফেনীতে। তারা সবাই রাতে আরব সাগরে মাছ শিকার করে ভোরে বাসায় ফিরছিলেন।

এ ঘটনায় আরও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা হলেন- মো.ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ, রোবেল, মহিউদ্দিন ও ইসমাইল। এদের মধ্যে মহিউদ্দিন ও ইসমাইল আইসিইউতে ভর্তি রয়েছে। আহতদের পাঁচজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওমানে কর্মরত সন্দ্বীপের এক বাসিন্দা।

সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের চারজন বাসিন্দা নিহত হওয়ার ঘটনা শুনেছি। বাকি আরেকজন পার্শ্ববর্তী হারানিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানতে পেরেছি। আমি আমার এলাকার দুজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। লাশ দেশে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সেখানে থাকা আমার এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ