মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কয়েক দফায় বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে পর পর তিনটি বিস্ফোরণে এক সেনা কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এসব হামলায় বেসামরিক নাগরিকসহ আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির কুনার প্রদেশের চাপা ধারা জেলায় বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হন। একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছেন তিন পথচারী।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশে একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করেও গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যে ঘটনায় সাত পুলিশ গুরুতর আহত হয়েছেন।

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিস্ফোরণ ঘটছে। যাতে সরকারি কর্মকর্তা, বিচারপতি, সাংবাদিক এবং সমাজকর্মীরা নিহত হয়েছেন। এখনো এসব হামলার দায় স্বীকার করেনি কেউ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ