শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দাওয়াত ও তাবলীগে আলেমদের ভূমিকা অপরিসীম: মাওলানা আব্দুল মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি>

টেকনাফ মারকাজ মসজিদে ওলামায়ে কেরামের বিশেষ জোড় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক মারকাযুদ দাওয়া আল-ইসলামিয়া ঢাকার আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক বলেন, দাওয়াত ও তাবলীগে ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম, এটা অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, দাওয়াত ও তাবলীগের বর্তমান পরিস্থিতি আমাদের সবার জন্য বড়ই পেরেশানী ও কষ্টের। বাস্তবেই এটি এক বড় মুসীবত। আর যথাযথভাবে এই পরিস্থিতির হাকীকত ও বাস্তবতা অনুধাবন করতে পারা এবং এক্ষেত্রে কার কী দায়িত্ব তাও জেনে নেওয়া জরুরি ।

অতএব, উলামায়ে কেরামদেরকে একান্তভাবে এবং সম্মিলিত মজলিসে লোকজনকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। এর ধারাবাহিকতায় দেশে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ আরও বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের সমীপে আবেদন এই যে, আমরা উলামায়ে কেরাম যদি এই দাওয়াতের কাজকে অব্যাহত না রাখি, শিক্ষা দেয়ার পাশাপাশি, তাহলে এই নবী ওয়ালা কাজের দায়িত্ব আর কে পালন করবে? সাধারণ মানুষ তো এই দায়িত্ব পালন করবে না। সুতরাং আমাদেরকে পড়ালেখার পাশাপাশি এই কাজকেও গুরুত্ব দিতে হবে।

এতে প্রধান অতিথি ছিলেন আকিজ কোম্পানির চেয়ারম্যান মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকসহ বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও ছাত্ররা।

দেশের এমন সংকটাপন্ন পরিস্থিতিকে সামনে রেখে সকলের কল্যাণে হাজারো মানুষের মুনাজাতের মাধ্যমে বিশেষ জোড় শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ