মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

দেশের নাগরিকদের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন,বর্তমানে দেশের জনগণের নাগরিক অধিকার নেই, মানুষের জানমাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আলেম-ওলামাসহ দেশের নাগরিকদের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে।

আজর্ শনিবার বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক তরবিয়তী সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্য ওয়াজ মাহফিল স্বাধীনভাবে পরিচালনা করতে দেয়া হচ্ছে না। বিভিন্ন স্থানে সরকারি দলের নেতাকর্মীদের দ্বারা আলেম-ওলামাগণ লাঞ্ছিত হচ্ছেন। একটি মুসলিম দেশে এ অবস্থা কিছুতেই চলতে দেয়া যায় না।

নারায়ণগঞ্জ জেলা নায়েবে আমীর মুফতি ইমরান হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী ও মাওলানা মুশফিকুর রহমান জামাল প্রমূখ।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ