শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম মাসুম হাসান ওরফে ইমরান।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন গণমাধ্যমকে বলেন, হেফাজত নেতার ওপর হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত হেফাজত নেতা নিজেই সেদিন লালবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। তখন থেকেই হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

গত ৯ ফেব্রুয়ারি আসরের নামাজের পর লালবাগ শাহী জামে মসজিদের মাওলানা সামনে জসিম উদ্দিনকে পেছন থেকে ছুরিকাঘাত করে এক যুবক। তখন আশপাশের লোকজন ধাওয়া করে হামলাকারীকে ধরতে পারেনি।

মাওলানা জসিম উদ্দিন রাজধানীর জামিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস। তিনি প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ