বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় আগুন; নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়বহ অগ্নিকাণ্ডে শনিবার পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।

ওই কারখানায় শুক্রবার একটি বিস্ফোরণ থেকে আগুন লাগলে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুদ্ধনগরের কারখানাটিতে শুক্রবার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ