শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বের সবচে বড় ট্রাফিক দুর্ঘটনা আমেরিকায়, ১০০ গাড়ির সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

আমেরিকার টেক্সাস রাজ্যে একটি হাইওয়েতে ঘটে যাওয়া এক ট্র্যাফিক দুর্ঘটনায় অন্তত পাঁচজন মারা যায়, ৩০ জন আহত হয় বলে জানিয়েছে কাতার থেকে প্রকাশিত ‘আশ শারক’৷

কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, হাইওয়েটিতে প্রায় ১০০টি গাড়ি একটা আরেকটার সাথে প্রচন্ড ধাক্কা লেগে বিরাট একটা স্তুপের তৈরি হয়েছিলো।

গতশুক্রবার ১২ ফেব্রয়ারি আরবি ইউরো নিউজের বরাত দিয়ে জানায়, দমকল বাহীনির মুখপাত্র মাইকেল ড্রিফটার বলেন, দুর্ঘটনাটি ঘটে শহরের উত্তরে বৃহস্পতিবার সন্ধ্যায়৷ আর প্রচন্ড তুষারঝড়ে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে হয়ত দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরো জানান, উদ্ধার কর্মীরা পাঁচজনের মরদেহ উদ্ধার করে এবং ৩৬ জনকে নিকতস্থ হাসপাতালে নিয়ে যায়৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ,এবং উদ্ধারকারী দলগুলি গাড়িতে আটকে পড়া লোকদের বের করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এ্যারাবিক আরটি ডট কমের বিবৃতিমতে তিনজন পুলিশ সদস্য ও আহত হয়েছে৷ সূত্র: আশ শারক, এ্যারাবিক আরটি ডট কম৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ