রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মিজান জামাতের কেন্দ্রীয় পরীক্ষার প্রস্তুতি-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের সময় কম হলেও কমেনি পরীক্ষার সিলেবাসের পরিমাণ। তাই অল্প সময়ে দীর্ঘ এ নেসাব থেকে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ১০

লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।


(গত পর্বের পর)

কারিমা, পান্দেনামা ও হেকায়াতুল লতিফ
১. শব্দার্থ মুখস্থ করবে।
২. শব্দের তাহকিক তথা সিগা-বহস-মাসদার ও অর্থ শিখবে।
৩. সরল অনুবাদ শিখবে।
৪. বিভিন্ন বিষয় ও পর্ব থেকে ১০-১৫টি শে’র এবং দোয়া-মুনাজাতের ১০-১৫ লাইন অর্থসহ লিখে মুখস্থ করবে।
৫. ফার্সি বাক্য রচনা অনুশীলন করবে।
৬. বাংলা থেকে ফার্সি ও ফার্সি থেকে বাংলা করার অনুশীলন করবে।
৭. ২-৪টি হেকায়েত ফার্সিতে অর্থসহ মুখস্থ করবে এবং খাতায় লিখবে। যাতে পরীক্ষার খাতায় নির্ভুল লিখতে পারো।

বাংলা সাহিত্য ও ব্যাকরণ
১. পাঠ্যবই পড়ার সময় শব্দের প্রয়োগ ও বানান শেখার প্রতি গুরুত্ব দেবে। কঠিন শব্দের বানান লিখে আয়ত্ত করার চেষ্টা করবে।
২. গদ্য ও পদ্যের বিষয়বস্তু আয়ত্ত করবে। লেখক বা কবি কী বুঝাতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন—তার সারসংক্ষেপ বের করে খাতায় লিখে অনুশীলন করবে।
৩. প্রতিটি কবিতার ১০-১২ লাইন কবির নামসহ মুখস্থ করে দাড়ি-কমাসহ নির্ভুল লেখার অনুশীলন করবে।
৪. শব্দার্থ মুখস্থ করবে।
৫. বাক্যরচনা লেখার অনুশীলন করবে।
৬. বিপরীত শব্দ মুখস্থ করবে।
৭. বইয়ের প্রতিটি অনুশীলনে দেয়া প্রশ্নগুলোর সঠিক উত্তর বের করে ঠোঁটস্থ করবে ও লিখে অনুশীলন করবে।
৮. বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে সে অনুপাতে অনুশীলন করবে।
৯. ভাব সম্প্রসারণ, দরখাস্ত ও চিঠি বুঝে-শুনে মুখস্থ করে লিখে অনুশীলন করবে।
১০. কয়েকটি রচনা মুখস্থ করে নেবে। রচনা লেখার মূল বিষয়গুলো রপ্ত করে নিলে যে-কোনো বিষয়ে রচনা লেখা সহজ হয়ে যাবে।

গণিত
১. প্রতিদিন নিয়মিত অংকের অনুশীলন করবে।
২. একই অংক বার বার করবে। নাম ও সংখ্যা পাল্টিয়ে প্রচুর পরিমানে অনুনশীলন করবে। যাতে যে কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন হলে উত্তর দিতে অসুবিধা না হয়।
৩. অংক খেলার মতো। খেলা যেমন কৌশল রপ্ত করলে সহজ হয়ে যায় তদ্রƒপ অংকের সূত্র রপà